যুক্তরাষ্ট্রের উইসকনসিনে সাইবার হামলার দাবি ইরানি 'হানজালা' গ্রুপের
ইরানি হ্যাকার গ্রুপ 'হানজালা' দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের উইসকনসিনে টেলিযোগাযোগ অবকাঠামোতে সাইবার হামলা চালিয়েছে।
মূল বিষয়
AI
ইরানি হ্যাকার গ্রুপ 'হানজালা' দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের টেলিযোগাযোগ অবকাঠামোতে সাইবার হামলা চালিয়েছে। এ তথ্য জানিয়েছে ইরানের 'ফার্স' বার্তা সংস্থা।
'হানজালা'র পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাইবার হামলায় ম্যাডিসন শহরের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান 'সুপারনেট কমিউনিকেশনস'-এর প্রধান সিস্টেমগুলো আক্রান্ত হয়েছে। এতে ব্যাপকভাবে টেলিযোগাযোগ সেবা বন্ধ হয়ে যায়। এই বিভ্রাটে হাজার হাজার প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি নেটওয়ার্ক ও নগর কেন্দ্রগুলোতেও বিচ্ছিন্নভাবে নেটওয়ার্ক সমস্যার সৃষ্টি হয়েছে।
এক্স-এ টুইটটি দেখুন
হামলাকারী গ্রুপটি জানিয়েছে, ওয়াশিংটনের 'উসকানিমূলক কর্মকাণ্ডের' জবাবে তারা এই হামলা চালিয়েছে এবং ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের স্বার্থ ও নীতির বিরুদ্ধে সাইবার হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছে।
