বৃষ্টির সময় নিরাপদ গাড়ি চালানোর ৫ পরামর্শ
বৃষ্টির সময় নিরাপদভাবে গাড়ি চালানোর নির্দেশনা মানলে সড়ক দুর্ঘটনা কমে এবং সবার নিরাপত্তা বাড়ে বলে জানিয়েছে সৌদি ট্রাফিক বিভাগ।
মূল বিষয়
AIসৌদি আরবের ট্রাফিক বিভাগ জানিয়েছে, বৃষ্টির সময় নিরাপদভাবে গাড়ি চালানোর নির্দেশনা মেনে চললে সড়ক দুর্ঘটনা কমে এবং সড়কে নিরাপত্তা বাড়ে।
নিজেদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক বার্তায় বিভাগটি গাড়িচালকদের বৃষ্টির সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, গাড়ি চালানোর সময় ধীরগতিতে চলা, গতি কমানো এবং পরিষ্কারভাবে দেখতে গাড়ির উইপার ব্যবহার করা জরুরি।
এক্স প্ল্যাটফর্মে টুইটটি দেখুন
এছাড়া, দৃষ্টিসীমা কমে গেলে সতর্ক সংকেত ব্যবহার করা এবং গাড়ির মধ্যে যথেষ্ট নিরাপদ দূরত্ব বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে যেকোনো জরুরি পরিস্থিতিতে চালকরা যথাযথভাবে ব্যবস্থা নিতে পারেন।
বিভাগটি আরও জানিয়েছে, এসব নির্দেশনা মেনে চললে বৃষ্টির সময় সড়কে নিরাপত্তা নিশ্চিত হয় এবং দুর্ঘটনা এড়ানো যায়।
