লেবাননে ৪ টন বিস্ফোরক নাইট্রেট নিষ্ক্রিয় করল জাতিসংঘ বাহিনী
লেবাননের সীমান্তবর্তী এক শহরে প্রায় ৪ টন উচ্চমাত্রার বিস্ফোরক নাইট্রেট নিষ্ক্রিয় করেছে জাতিসংঘের অস্থায়ী শান্তিরক্ষী বাহিনী (ইউনিফিল)।
আজেল বাংলা46 মিনিট আগে · 1 মিনিট পড়া
মূল বিষয়
AIলেবাননের সীমান্তবর্তী এক শহরে প্রায় ৪ টন উচ্চমাত্রার বিস্ফোরক নাইট্রেট নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে জাতিসংঘের অস্থায়ী শান্তিরক্ষী বাহিনী (ইউনিফিল)।
আজ এক বিবৃতিতে ইউনিফিল জানায়, ২ জুলাই হুলা শহরের কাছে নিয়মিত তল্লাশি চলাকালে তারা একটি ভবনের ভেতর ফেলে রাখা ৩৮৫টি কনটেইনারে প্রায় ৪,০০০ কেজি বিস্ফোরক পদার্থ খুঁজে পায়, যা অ্যামোনিয়াম নাইট্রেটের যৌগ। ইউনিফিলের বিস্ফোরক বিশেষজ্ঞরা ঝুঁকি মূল্যায়নের পর দ্রুত পদক্ষেপ নিয়ে এসব পদার্থ নিষ্ক্রিয় ও নিরাপদ করেন, ফলে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
বিবৃতিতে এ বিস্ফোরক কারা মজুত করেছিল বা কার মালিকানায় ছিল, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
