জর্ডানে ইরান থেকে ছোড়া ৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত
জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ৫টি ক্ষেপণাস্ত্র আজ ভোরে জর্ডানের আকাশে প্রতিহত ও ভূপাতিত করা হয়েছে।
মূল বিষয়
AIজর্ডানের সশস্ত্র বাহিনীর (আরব সেনা) মুখপাত্র জানিয়েছেন, আজ বুধবার ভোরে ইরান থেকে ছোড়া ৫টি ক্ষেপণাস্ত্র জর্ডানের ভূখণ্ড লক্ষ্য করে আসছিল। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো শনাক্ত করে এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতিহত ও ভূপাতিত করে।
জর্ডানের সরকারি বার্তা সংস্থা 'পেট্রা'র এক্স অ্যাকাউন্টে প্রকাশিত খবরে বলা হয়েছে, জর্ডানের সশস্ত্র বাহিনী দেশের আকাশসীমা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালন অব্যাহত রাখবে এবং জাতীয় নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষায় কোনো ধরনের হুমকির ব্যাপারে আপসহীন থাকবে।
এর আগে ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি ও কেন্দ্রীয় কমান্ড সেন্টারকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে।
রেভল্যুশনারি গার্ডের স্পেস ফোর্স এক বিবৃতিতে জানায়, "শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনের জবাবে, ইসলামি বিপ্লবী গার্ডের স্পেস ফোর্সের যোদ্ধারা কয়েক ঘণ্টা আগে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কেন্দ্রীয় কমান্ড সেন্টারকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে।"
এক্স-এ টুইটটি দেখুন
