আমেরিকার হামলায় ইরানের বিমানবাহিনী ধ্বংস: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের বিমানবাহিনী পুরোপুরি ধ্বংস করেছে, যার মধ্যে রয়েছে ২৫০টি যুদ্ধবিমান।
মূল বিষয়
AIমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানকে প্রবলভাবে আঘাত করেছে এবং তাদের বিমানবাহিনী পুরোপুরি ধ্বংস করেছে, যার মধ্যে ২৫০টি যুদ্ধবিমান রয়েছে।
ট্রাম্প আরও বলেন, ইরান বর্তমানে আমাদের সঙ্গে কথা বলছে এবং চুক্তিতে পৌঁছাতে খুবই আগ্রহী, তবে আমি মনে করি না ইরান এখনই কোনো চুক্তি করতে প্রস্তুত, যদিও আমি তাদের কথা শুনতে প্রস্তুত।
ট্রাম্পের এই মন্তব্য আসে কয়েক ঘণ্টা আগে দেয়া তার আরেক বক্তব্যের পর, যেখানে তিনি বলেন, "আমরা এখন ইরানের সঙ্গে আলোচনা করছি এবং হয়তো এমন কোনো পরিস্থিতি আসবে না যেখানে বড় ধরনের হামলা চালাতে হবে।"
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান হয় আত্মসমর্পণ করবে, নয়তো গভীর ভূগর্ভস্থ স্থাপনায় লুকিয়ে পড়বে, তবে তিনি এখনো ইরানের ওপর বড় ধরনের মার্কিন হামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলে জানান।
ট্রাম্প রাশিয়া ও চীনকে সতর্ক করে বলেছেন, তারা যেন ইরানকে অস্ত্র সরবরাহ না করে। তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে আশ্বস্ত করেছেন, তারা এমন কিছু করবেন না।
