যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার হুমকিতে সব ব্যবস্থা নেবে ইরান
যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালালে ইরান তাদের সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে বলে হুঁশিয়ারি দিয়েছে।
মূল বিষয়
AIযুক্তরাষ্ট্র বা ইসরায়েলি বাহিনীর যেকোনো হামলার মুখে ইরান তাদের হাতে থাকা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে হুমকি দিয়েছে।
এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 'যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের অধিকার ও জাতীয় নিরাপত্তা রক্ষায় আমরা সব বৈধ উপায় ব্যবহার করব।' তারা আরও জানায়, সমুদ্রপথ অবরোধ, হুমকি ও বেসামরিক অবকাঠামোতে হামলা স্পষ্ট আগ্রাসন এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, 'আমরা যুক্তরাষ্ট্রের আগ্রাসন নিন্দা করছি। একইসঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ওপর গুরুত্ব দিচ্ছি।'
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, 'আমেরিকান জাহাজ চলাচলের অজুহাত আসলে সামরিক তৎপরতার আড়ালে অঞ্চলকে অস্থিতিশীল করা ও ইরানের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা।'
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছাতে পারে। আগামীকাল রোববারের মধ্যেই ইরানের ওপর নতুন মার্কিন হামলা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সময় ওয়াশিংটন ইরানের জ্বালানি ও অবকাঠামো স্থাপনা লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে।
